আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

হলিউডে ‘বার্বি’ ছবিতে সিলেটের বংশোদ্ভূত রমজান

হলিউডে ‘বার্বি’ ছবিতে সিলেটের বংশোদ্ভূত রমজান

২১ জুলাই হলিউডসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘বার্বি’। হলিউডের এই ছবিটি নিয়ে মেতে আছে গোটা বিশ্বের সিনেপ্রেমীরা! বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে অন্যরকম আবেদন নিয়ে আসছে বার্বি!

কারণ এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমজান মিয়া। ছবিতে খুব বেশি স্ক্রিনে দেখা না গেলেও, এই ছবিতে তিনি আছেন; এটাই বাংলাদেশি দর্শকের জন্য অনেক। তবে চমকপ্রদ আরও একটি বিষয় হচ্ছে ২১ জুলাই থেকে দর্শক ‘বার্বি’ ছবিটি স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখতে পারবেন।

‘বার্বি’তে অভিনয় করা রমজান মিয়ার জন্ম যুক্তরাজ্যে। ১৯৯৩ সালের ১৯ জুলাই ইংল্যান্ডের লুটন শহরে জন্ম গ্রহণ করেন, এবং এই শহরেই বেড়ে উঠেন। তারা বাবা ও মা দুজনই বাংলাদেশি। তাদের পৈত্রিক বাড়ি সিলেটে। শুধু বার্বি নয়, রমজান ইতোমধ্যে হলিউডের বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য ঘোস্ট স্টোরিস, রকেটম্যান, আলাদিন এবং এনোলা হোমস ২!

হলিউড ছবিতে নিয়মিত কাজ করলেও মাত্র ৭ বছর বয়সে সিলেটি ভাষার একটি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিষেক হয় তার। নাটকটি নির্মাণ করেছিলেন রমজানের বাবা কুদ্দুস মিয়া। নাটকের নাম ছিলো ‘তবুও ভালো আছি’। যেখানে একজন প্রবাসীর সুখ দুঃখের কথা তুলে ধরা হয়।

১৫ বছর বয়সে অভিনয় থেকে পুরোপুরি বিরতি নেন। পড়াশোনায় মনোযোগ দেন। ২০ বছর বয়স থেকে ফের শোবিজে পা রাখেন। প্রথমে মডেলিং পরে অভিনয় শুরু করেন। হলিউডের পাশাপাশি তিনি বাংলাদেশি কন্টেন্টেও কাজ করতে আগ্রহী বলে জানা গেছে।

আসন্ন ‘বার্বি’ ছবির ট্রেলার নজর কেড়েছে ভক্তদের। বিশেষ করে গোলাপি রঙের আধিক্য চোখে পড়ার মতো। ‘বার্বি’ সিনেমার ট্রেলারে দেখা গেছে, বারবি মার্গট রবি হঠাৎ বুঝতে পারেন তিনি হিল জুতা ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে তিনি পৃথিবীতে আসেন। সেখানে হলিউড তারকা রায়ান গসলিংকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যান তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্কও।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত