আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সৃজিত আমাকে নেয়নি: শুভশ্রী

সৃজিত আমাকে নেয়নি: শুভশ্রী

কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন জয়া। তবে এ সিনেমায় শুভশ্রী গাঙ্গুলী অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু শুভশ্রী গর্ভবতী হওয়ার কারণে তার জায়গায় জয়াকে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘দশম অবতার’-এর লোগো।

শুক্রবার থেকেই শুরু এই বহুচর্চিত ছবির শুটিং। ছবির কাস্টিং-এ তারকার ছড়াছড়ি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য থেকে জয়া আহসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, তিনি চেয়েছিলেন এই ছবিতে কাজ করতে। কিন্তু পরিচালক আত্মবিশ্বাসী ছিলেন না প্রেগন্যান্ট অবস্থায় এই ছবিতে শুভশ্রীর অভিনয় করার ব্যাপারে।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী জানান, ‘আমি চেয়েছিলাম ছবিটা করতে, কিন্তু সৃজিত কনফিটেন্ড ছিল না। আমাকে ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত’। তবে এত বড় প্রোজেক্ট হাতছাড়া হওয়ার কোনো আফসোস নেই শুভশ্রীর। জানিয়েছেন, ‘আমি জীবনে এমন অনেক বড় প্রোজেক্ট ছেড়েছি’।

যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় নায়িকাদের অ্যাকশন ছবির শ্যুটিং করা আজকাল কোনও বিরল ঘটনা নয়। রাহাকে গর্ভে নিয়েই ‘দ্য হার্ট অফ স্টোন’-এর মতো হলিউড ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন আলিয়া। হয়তো ছক ভাঙাতে এখনও তৈরি নয় টালিউড। কাজ থেকে দূরে আপাতত বেবিমুনে ব্যস্ত শুভশ্রী। ইন্দোনেশিয়ার বালিতে রাজ আর ইউভানের সঙ্গে সময় কাটাচ্ছেন। ফিরে এসে যোগ দেবেন ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংয়ে।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত