আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

শাহরুখ খান বাংলা সিরিয়াল দেখেন!

শাহরুখ খান বাংলা সিরিয়াল দেখেন!

বলিউড কিং শাহরুখ খান নাকি কলকাতার বাংলা সিরিয়াল দেখেন। এমন একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।

ওই স্ক্রিনশটে দেখা যায়, পোস্টে জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকটি ভক্তদের দেখার অনুরোধ জানিয়েছেন। কয়েক মাস হলো শুরু হয়েছে ধারাবাহিকটি। এই ধারাবাহিক নাকি প্রতিদিন টিভি খুলে বসে দেখেন শাহরুখ।

আসলেই কী ধারাবাহিক দেখেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টটি দেখলে মনে হবে– ব্লু টিক দেওয়া শাহরুখ খানের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। তবে একটু জুম করলে বা ভালো করে খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে শাহরুখ খানের আইডি ব্যবহার করে ভুয়া বা ফেক পোস্টটি বানানো হয়েছে।

তার নামের নিচেই যে অংশে ধারাবাহিকের বিস্তারিত তথ্য শেয়ার করা রয়েছে, সেখানেই দেখা যায় কপি পেস্ট করা অংশটুকুর। শাহরুখ খান মোটেও এই বাংলা ধারাবাহিক দেখেন না। কারণ এই পোস্ট শাহরুখ খানের নাম ব্যবহার করে হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন।

যদিও পোস্টটি যাচাই করার আগেই ভাইরাল। ধারাবাহিকের বিভিন্ন ফ্যান পেজ থেকে তা ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। যা দেখে এক পলকে অনেকেই ভুয়া বুঝে নিলেও অপর শ্রেণি বেজায় চমকে গেছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত