আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

তিশাকে কাছে টেনে রাজকে পরীর খোঁচা!

তিশাকে কাছে টেনে রাজকে পরীর খোঁচা!

ছবি: এলএবাংলাটাইমস

সুযোগ পেলেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকে একহাত নেন চিত্রনায়িকা পরীমণি। এবারও তার ব্যত্যয় ঘটল না। আবারও কথা শোনালেন রাজকে, তবে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে।

একটু পেছনে ফেরা যাক। এ বছরের ২৯ মে মধ্যরাতে শরিফুল রাজের অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও প্রকাশ পায়। পরে এ নিয়ে কম জলঘোলা হয়নি। এ ঘটনায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় রাজ ও সুনেরাহ জানান তারা সবাই একে-অপরের বন্ধু। বন্ধুদের ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান এবং ফেসবুক পোস্টে রাজ ওই তিন নায়িকাকে তার বন্ধু বলেও সম্বোধন করেন।

কিন্তু এবার ঘটনায় এলো নতুন মোড়! সম্প্রতি একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হন তানজিন তিশা। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই। আসলে এখানে কেউ কারও বন্ধু হয় না বলেও মত দেন অভিনেত্রী।

তিশা বলেন, ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই। এটা আসলে যে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে, সে তত ভালো বলতে পারবে। আমার অভিজ্ঞতা অনুযায়ী, ইন্ডাস্ট্রিতে আসলে বন্ধু হয় না। যদি হয় সেটা সোশ্যালি। আমি দুঃখিত, কেউ এটা পারসোনালি না নিয়ে যদি একটু জেনারেলি নেয় তাহলে ভালো।

এবার এ বিষয়টিকে আমলে নিয়ে নাম উল্লেখ না করে শরিফুল রাজকে খোঁচা দিলেন পরীমণি। বৃহস্পতিবার (২৭ জুলাই) তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, একজন যে সেদিন বন্ধু বন্ধু বলতে বলতে হারিয়ে গেল! বন্ধুদের বন্ধুত্বের ব্যাখ্যা নিয়ে এত বড় এক রচনা লিখে লিখে ভরিয়ে দিলো তার ফেসবুকের ওয়াল! তো, দু-দিন আগে সেই লোকের সেদিনের দাবি করা বন্ধুদের একজন এসে সেই চেয়ারে বসেই কেলিয়ে কেলিয়ে বলে গেলেন, তার নাকি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধুই নেই! ওম্মাহ (ও মা)! সুন্দর না? বন্ধু কী সেটা উনি জানেন তার মানে। যাকে তাকে, যা তা উনি বন্ধু বলে চালিয়ে যাননি। লাভ ইউ মেয়ে (সঙ্গে লাভ ইমোজি জুড়ে দেন)। ছ্যাচরা (ছেঁচড়া) ছেমরা (ছেমড়া) নেহ জুতার বারি (বাড়ি) খা।

প্রসঙ্গত, মাস কয়েক আগে ওই একই অনুষ্ঠানে বসে তুষি, তিশা ও সুনেরাহর সঙ্গে পরিচয় আরও পনেরো বছর আগে থেকে বলে জানান শরিফুল রাজ। এবং ওই ছবি-ভিডিও আরও পাঁচ-ছয় বছর আগের বলেও জানান এ অভিনেতা। যদিও তানজিন তিশার সঙ্গে এখনও কোনো কাজ হয়নি শরিফুল রাজের।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত