আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বাংলাদেশের সংসদ সদস্যের ‘খেলা হবে’ স্লোগানটি কলকাতার ওয়েব সিরিজের গানে

বাংলাদেশের সংসদ সদস্যের ‘খেলা হবে’ স্লোগানটি কলকাতার ওয়েব সিরিজের গানে

বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে ‘খেলা হবে’ স্লোগানটি প্রথম ভাইরাল হয়। এবার সেই ‘খেলা হবে’ শোনা গেল রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের গানে। আর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সিরিজের অন্যতম প্রযোজক টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

‘আবার প্রলয়’-এর এই নতুন গানে কোমর দুলিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন এই অভিনেত্রী। আর তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। এরমধ্যেই আবার ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।

‘আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!’ অনিমেষ দত্তর আগমনের বার্তা দিয়ে একথাই লিখেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। হুঁশিয়ারি দিয়েছিলেন ‘ঝড় আসছে’ বলে। সেই ঝড় ‘আবার প্রলয়’-এর ট্রেলারে দর্শকরা অনুভব করেছেন।

২০১৩ সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাকে। রুখবেন নারী পাচার।

শাশ্বত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে। ১১ আগস্ট থেকে জিফাইভ প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত