আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ডিবি কার্যালয়ে নায়িকা অপু বিশ্বাস

ডিবি কার্যালয়ে নায়িকা অপু বিশ্বাস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে আসেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, সাইবার বিষয়ে সহযোগিতার জন্য অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন। অপু বিশ্বাসের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার সম্পর্কে অপমানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

এসব ভিডিও প্রস্তুতকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।এর আগে শনিবার রাতে হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় যান নায়িকা অপু বিশ্বাস। শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি নীরবে থানায় আসেন। বেশ কিছুক্ষণ সেখানে অতিবাহিত করে পরে ৯টার দিকে চলে যান।

অপু বিশ্বাসের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন।প্রায় ৩০ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে যান অপু বিশ্বাস।

ঢাকায় চাকরি করাকালীন সময় থেকেই তার সঙ্গে অপুর পরিচয় এবং অনেকটা ভাই-বোনের মতোই সম্পর্ক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত