আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

১১ বছরের সংসার ভাঙলেন বেঞ্জামিন-নাটালি!

১১ বছরের সংসার ভাঙলেন বেঞ্জামিন-নাটালি!

প্রায় ১১ বছরের সংসার ভাঙলেন হলিউডের জনপ্রিয় দম্পতি ‘ব্ল্যাক সোয়ান’ অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং তার স্বামী বেঞ্জামিন মিলেপিড। তাদের মধ্যে তৃতীয় ব্যাক্তির আনাগোনা কারণেই নাকি তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। যদিও এ বিষয়ে অনুষ্ঠানিক বক্তব্য দেননি এই দুই তারকা।

মূলত, অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টের সময় নাটালি পোর্টম্যানকে বিয়ের আংটি ছাড়া দেখামাত্রই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা নিয়ে সম্প্রতি গুজব উঠেছিল। অভিনেত্রীর স্বামী বেঞ্জামিন নাকি ২৫ বছর বয়সী এক জলবায়ু কর্মী ক্যামিল ইটিনের সঙ্গে সম্পর্ক রয়েছে।

নিউইয়র্কের সাপ্তাহিক পত্রিকা ইউএস উইকলির প্রকাশিত খবরে বলা হয়েছে, এই দম্পতির ১২ বছরের ছেলে ও ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, নাটালি বিশ্বাস করেন যে বেঞ্জামিনের এ অবৈধ সম্পর্ক হয়েছে অল্প সময়ের জন্য, তা কখনোই দীর্ঘায়িত হবে না।

নাটালি চান তাদের সম্পর্ক ভাঙনের আঁচড় যেন কিছুতেই তাদের বাচ্চাদের ওপর না পড়ে। এই মুহূর্তে তারা তাদের সন্তানদের লালন-পালনের জন্য উপযুক্ত পরিবেশ খোঁজার চেষ্টা করছেন।একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, অভিনেত্রী তার বিয়ে বাঁচানোর চেষ্টা করলেও তিনি ব্যর্থ হয়েছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত