আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ফরীদি থেকে নিরব, নায়কদের নিয়ে যা বললেন ঋতুপর্ণা

ফরীদি থেকে নিরব, নায়কদের নিয়ে যা বললেন ঋতুপর্ণা

টালিউড ও ঢালিউডে তিন দশক ধরে কাজ করছেন দুই বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ুন ফরীদি থেকে এ প্রজন্মের আরিফিন শুভ— সবার সঙ্গেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে। সেই অভিনেত্রী কাজের সূত্রেই এখন অবস্থান করছেন ঢাকায়।

সোমবার অংশ নেবেন অনন্য মামুনের ‘স্পর্শ’ সিনেমার ইউনিটে। এতে ঋতুর নায়ক নিরব হোসাইন। ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার আগের দিন সন্ধ্যায় (১২ আগস্ট) রাজধানীর একটি ক্লাবে আড্ডায় অংশ নেন। সেখানে বর্তমান নায়ক নিরব ও সাবেক প্রসেনজিৎ প্রসঙ্গে নানা বিস্তর আলোচনা করেন। ঋতু বলেন, যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।

নির্মাতা জানান, যৌথ প্রযোজনার ছবিটির শেষ লটের শুটিং শুরু হবে ১৩ আগস্ট; মানে রাত পোহালেই। শেষ করে ১৭ তারিখ কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা। এর পর সম্পাদনা ও দুই দেশে মুক্তির পরিকল্পনা। নিরব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।

প্রসেনজিৎ প্রসঙ্গে তিনি বলেন, অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। নতুন তথ্য হলো, আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। এখনো নাম ঠিক হয়নি, তবে নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত