আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

অরিজিতের গানে শাহরুখ-নয়নতারা তিন মিনিটের রোম্যান্স!

অরিজিতের গানে শাহরুখ-নয়নতারা তিন মিনিটের রোম্যান্স!

‘জাওয়ান’ ছবির প্রথম গান ‘জিন্দা বন্দা’ দর্শক হৃদয়ে সেভাবে দাগ কাটতে পারেনি। সেইসময় অনেকেরই দাবি ছিল প্রথম গান হিসাবে অরিজিতের গান মুক্তি পাওয়া উচিত ছিল। অল্প দেরিতে হলেও ‘জওয়ান’-এ অরিজিতের গাওয়া রোম্যান্টিক গান শুনতে পেল অনুরাগীরা।

সোমবার প্রকাশ্যে এল ছবির গান ‘চালেয়া’। অরিজিতের ম্যাজিক্যাল ভয়েজ শুনে আবারও মন্ত্রমুগ্ধ দর্শক। শাহরুখ-নয়নতারার রোম্যান্স আরও গাঢ় হল অরিজিতের ম্যাজিকে। ‘জওয়ান’-অন্য গানগুলোর মতো ‘চালেয়া’ গানেও সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচনদের। গানটি কোরিওগ্রাফ করেছেন ফারহা খান।

যে কারণে ‘বলিউডের কিং অফ রোম্যান্স’ বলা হয় না ফের কাগজে-কলমে সেই কথা প্রমাণ করে দিলেন শাহরুখ খান। দুই বাহু খুলে সিগনেচার পোজে আরও একবার যেন ভক্তদের মন জিতে নিলেন বলিউডের কিং খান! তিন মিনিটের এই গানে শাহরুখ ও নয়নতারা প্রেম-রসায়নে মজেছেন, নেচেছেন শরীরের আগল খুলে। ৫৭ বছর বয়সেও শাহরুখের যে চার্ম গানটিতে ফুটে উঠেছে, তা দেখে মুগ্ধ, বিস্মিত ভক্তরা।

অন্যদিকে সাউথের লেডি সুপারস্টার নয়নতারা যেন নতুন করে রূপের মোহ ছড়িয়ে দিলেন দর্শক হৃদয়ে। রোম্যান্টিক এই গানের কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান। আগামী ৭ই সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত