আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নায়ক সালমান শাহ’র জন্মদিন!

নায়ক সালমান শাহ’র জন্মদিন!

মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব নায়ক সালমান শাহ। তার জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করে তার অভিনীত গান আর সিনেমা দিয়ে সাজানো হয়েছে বৈশাখী টেলিভিশনের পর্দা।

১৯ সেপ্টেম্বর সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী আগুন। প্রচার হবে সালমান শাহ অভিনীত তিনটি সিনেমা। সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে সালমান শাহ, শাহনাজ, শাবানা, আলমগীর অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’। দুপুর ২টা ৪৫ মিনিটে রয়েছে সালমান শাহ, শাবনূর, ববিতা, আসাদ, রাজীব, অভিনীত ‘স্বপ্নের পৃথিবী’ এবং রাত ১২.০০টায় প্রচার হবে সালমান শাহ, শাবনূর, ফরীদি অভিনীত ‘বিচার হবে’।

দুপুর ১টায় রয়েছে তানহা তাসনিয়ার উপস্থাপনায় শুধু সিনেমা গান। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দিয়ে। এরমধ্যে রয়েছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, সালমান শাহ-শাবনুর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, এবং সালমান শাহ-শাবনাজ অভিনীত ‘মায়ের অধিকার’ সালমান শাহ ও শাহনাজ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস  

শেয়ার করুন

পাঠকের মতামত