আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

শাহরুখ আইপিএলে থাকবেন কি না অনিশ্চিত

শাহরুখ আইপিএলে থাকবেন কি না অনিশ্চিত

বলিউড বাদশাহ শাহরুখ খান হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে সুস্থবোধ করছেন। ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন তিনি। 


আনন্দবাজারের প্রতিবেদন অনুযায় বুধবার দুপুরে পানিশূন্যতার কারণে হঠাৎই আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শাহরুখ খানকে। তবে বুধবার রাতে পাওয়া খবর অনুযায়ী জানা যায় ভাল আছেন শাহরুখ। 


মুম্বাইয়ে ফিরছেন বৃহস্পতিবারই। তবে রবিবার চেন্নাইয়ে আইপিএল ফাইনালে হাজির থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

শাহরুখের ঘনিষ্ঠ এক বন্ধু সংবাদমাধ্যমে বলেছেন, ‘গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিল শাহরুখ। বুধবার সকাল থেকেই প্রচণ্ড জ্বর ছিল ওর। ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন ও ঠিক আছে। মুম্বাই যাচ্ছে বৃহস্পতিবারই। শাহরুখের অসুস্থতার খবর পেয়ে আমদাবাদে গিয়েছেন তার স্ত্রী গৌরী খান।

আপাতত শাহরুখ এক সপ্তাহ বিশ্রাম নেবেন বলে জানা গিয়েছে। মুম্বাই ফিরে পরের সাত দিন তিনি কোনও কাজ করবেন না। তবে চার দিন পরেই আইপিএল ফাইনাল। নামবে তারই দল কলকাতা নাইট রাইডার্স। 

শাহরুখ মাঠে থাকলে সাধারণত কেকেআর হারে না। দলের ক্রিকেটারেরাও চান শাহরুখ গ্যালারিতে থাকুন। কিন্তু শারীরিক কারণে বলিউড অভিনেতাকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এদিকে শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন সহ-অভিনেত্রী জুহি চাওলা। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই শাহরুখ ভালো বোধ করছিলেন না। তবে বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। 

জুহি বলেন, ‘আশা করি সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের ফাইনালে গ্যালারিতে থেকে দলের হয়ে গলা ফাটাবেন।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত