আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নাটকের চরিত্রে ফিরেছেন হেলাল হাফিজ ও হেলেন

নাটকের চরিত্রে ফিরেছেন হেলাল হাফিজ ও হেলেন

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ। সদ্যই প্রয়াত হয়েছেন তিনি। চিরকুমার হেলাল হাফিজের জীবনেরও একটি অজানা অধ্যায় আছে। সেই অধ্যায় এ এবার পর্দায় নিয়ে এলেন নির্মাতা রুবেল আনুশ। তিনি নির্মাণ করেছেন নাটক ‌‘কি যেন ভুলতে চেয়েছিলাম’।

নাটকটিতে হেলাল হাফিজের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ আহমেদ বোগদাদী ও প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তন্নি মাহমিদ তৃণা।

দেখা যাবে, কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরীর সাথে। দারোগার মেয়ের সাথে স্কুলশিক্ষকের ছেলের প্রেম মেনে নেননি দারোগা বাবু। মেয়েকে বিয়ে দিয়ে দেন এক সিনেমা হলের মালিকের সাথে, ঢাকায়। হেলাল হাফিজও চলেন আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। তার এক মাত্র কবিতার বই বের হয়। নাম ‘যে জলে আগুন জ্বলে’! হেলেনের স্বামী বইমেলা থেকে বইটি কিনে হেলেনকে উপহার দেন। হেলেন দেখেন, পুরো কবিতার বই জুড়ে কবির আকুতি- তাকে না পাওয়ার। হেলেন সে কবিতার বই পড়ার পর মানসিকভাবে আঘাত পেয়ে আস্তে আস্তে পাগল হয়ে যান।

 স্বামী তাকে তালাক দেন। নেত্রকোনায় বাবার বাড়ি ফিরে যান হেলেন। তারপর থেকে তাকে শেকল দিয়ে ঘরে বেঁধে রাখতে হয়।

এই ঘটনায় হেলাল হাফিজ নিজেকে কখনো ক্ষমা করতে পারেননি। কিংবা সে প্রেম থেকে বের হতে পারেননি। তাই আর কখনো বিয়ে করেননি তিনি। খুব গুছিয়ে থাকতেন। তাকে দেখে বোঝা যেত না, ভেতরে ভেতরে তার এতটা ভাঙন।

নাটকটির গল্পও লিখেছেন রুবেল আনুশ, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অব্রাহাম তামিম। নাটকটি দেখা যাচ্ছে গ্লোবাল টেলিভিশনের ইউটিউব চ্যানেলে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত