আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

হাসপাতালে ভর্তি করানো হল এআর রহমানকে

হাসপাতালে ভর্তি করানো হল এআর রহমানকে

বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এআর রহমান। জরুরি বিভাগে চলছে চিকিৎসা। গত সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সায়রা বানু। এআর রহমান ২৯ বছরের বিবাহিত জীবনে ইতি ঘোষণা করেছিলেন গত বছরই। 

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে ভর্তি করানো হয়। এই দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। সঙ্গীত পরিচালকের অ্যাঞ্জিয়োগ্রাফিও করা হচ্ছে বলে জানায়। আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে রহমানকে। এক সূত্রে আবার দাবি করা হয়, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। তার পরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। 

গত বছর আচমকাই প্রকাশ্যে এসেছিল রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা অনুরাগীরাই মেনে নিতে পারেননি সহজে। দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তাঁরা বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভাল হত, দাবি করেছিলেন রহমান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত