আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৭২ লাখ টাকা আয় করল শাকিবের ‘বরবাদ’

৭২ লাখ টাকা আয় করল শাকিবের ‘বরবাদ’

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’ সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ সারাদেশের ১২০টি হলে একযোগে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

দর্শকদের ব্যাপক চাপে একের পর এক শো বাড়ানো হয়েছে। তাই, মুক্তির প্রথম দুই দিনে ‘বরবাদ’ কত আয় করেছে, তা জানতে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

যদিও বাংলাদেশে বক্স অফিস কালেকশনের কোনো সুনির্দিষ্ট রেকর্ড নেই, তবে কিছু আয়ের হিসাব পাওয়া গেছে। সিঙ্গেল স্ক্রিন থেকে আয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও, মাল্টিপ্লেক্সে ছবিটির আয় সম্পর্কে তথ্য জানা গেছে।

দেশের জনপ্রিয় অভিনেত্রী এবং চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ সম্প্রতি একটি ফটোকার্ড শেয়ার করেছেন, যেখানে ছবিটি দুই দিনে মোট ৭২ লাখ ৬১ হাজার টাকা আয় করেছে।

তথ্য অনুযায়ী, প্রথম দিনে ‘বরবাদ’ আয় করেছে ২৮ লাখ ৩০ হাজার টাকা, আর দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ লাখ ৩১ হাজার টাকা।

গত কয়েক বছরের ঈদের সিনেমার সঙ্গে তুলনা করলে, শাকিব খানের ‘বরবাদ’ বেশ ভালো ওপেনিং পেয়েছে।

যেহেতু সিঙ্গেল স্ক্রিনের হল সংখ্যা অনেক বেশি এবং হল মালিকেরা আগেই বুকিং মানি পরিশোধ করে ‘বরবাদ’ তাদের প্রেক্ষাগৃহে চালাচ্ছেন, সুতরাং শাকিবের এই সিনেমার মোট আয় বর্তমানে কয়েক কোটিতে গিয়ে দাঁড়িয়েছে।

ঈদের দিন থেকেই সিনেমাটিতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষণীয়, এমনকি মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বুকিং করেও সিনেমা দেখা যাচ্ছে না। প্রসঙ্গত,‘বরবাদ’ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত