আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

অজ্ঞতাই নতুন প্রজন্মকে শেষ করবে: কঙ্গনা

অজ্ঞতাই নতুন প্রজন্মকে শেষ করবে: কঙ্গনা

কাউকে কিছু বলার আগে দু’বার ভাবেন না। বরাবরই ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজের মতামত স্পষ্টভাবে বলেন। সোশাল মিডিয়ায় এবার আগামী প্রজন্মের ‘দুরবস্থা’ নিয়ে মুখ খুললেন বলিউড কুইন।

সম্প্রতি কঙ্গনা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও রি-পোস্ট করেন। তাতে দেখা যায় বেশ কয়েকজন কিশোরীর মাঝে দাঁড়িয়ে সঞ্চালিকা প্রশ্ন করছেন। তিনি জিজ্ঞাসা করেন, আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কী? একজন উত্তরে বলছে, ‘আমি ভুল গিয়েছি।’

আবার আরেকজনের অবস্থা আরও ভয়ংকর। সে বলছে, ‘এখন বোধহয় কোনও পুরুষ রাষ্ট্রপতি রয়েছেন।’ এরপর সঞ্চালিকা আর বেশি কিছু বলেননি। ভিডিওটি দেখে রেগে আগুন কঙ্গনা।

সোশাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘যুদ্ধ নয়, অজ্ঞতাই আমাদের পরবর্তী প্রজন্মকে শেষ করবে।’

বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের হামলায় প্রাণ হারান ২৬ জন। এই ঘটনার পালটা অপারেশন সিঁদুর ভারতের। প্রত্যাঘাতে পাকিস্তানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সংবাদ সম্মেলন করে ক্ষয়ক্ষতির খতিয়ান দিয়েছে ভারতীয় সেনা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত