আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পূর্ণিয়া শহর বুকে করে রেখেছে সুশান্ত সিং রাজপুতকে

পূর্ণিয়া শহর বুকে করে রেখেছে সুশান্ত সিং রাজপুতকে

জায়গাটার নাম গির্জা চক। এই শহরে বিভিন্ন জায়গার নামের সঙ্গে ‘চক’ যুক্ত করা রয়েছে। যেমন ফোর্ড কোম্পানি চক, মাঝালি চক, মধু চক, জন্তা চক ইত্যাদি। গির্জা চকের নামকরণ করা হয়েছে, কারণ এখানে একটি পুরনো গির্জা রয়েছে।

সম্ভবত আর্মেনিয়ান গির্জা। এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 
এখান থেকে দুই মিনিট হাঁটলেই সামনে বড় একটি সড়ক। এই সড়ক চলে গেছে সোজা শিলিগুড়ির দিকে।

রাস্তার শুরুতেই একটা সাইনবোর্ড, সেই সাইনবোর্ডে লেখা আছে ‘সুশান্ত সিং রাজপুত সড়ক’। আর ফোর্ড কোম্পানি চকের নামও পরিবর্তন হয়ে এখন ‘সুশান্ত সিং রাজপুত চক’।
শহরের নাম পূর্ণিয়া। ভারতের বিহার রাজ্যের প্রত্যন্ত এই শহর সুশান্ত সিংকে বুকে করে রেখেছে।

সুশান্ত সিং মারা গেছেন কিন্তু পূর্ণিয়া সুশান্তকে ভোলেনি। এই শহরের প্রতিটি মানুষ সুশান্তকে মনে রেখেছে, গর্ব করে বলে আমাদের একজন নায়ক ছিল। এক মহেন্দ্র সিং ধোনি ছবি দিয়েই যে বলিউড তোলপাড় করে দিয়েছিল। পূর্ণিয়ায় বাংলা ভাষার ছিটেফোঁটাও নেই। এখানের প্রচলিত ভাষা উর্দু, হিন্দি ও মৈথিলি।
সড়কের ঠিক পাশেই ডাব বিক্রি করছিলেন মুহাম্মদ বক্কর। বলছিলেন, ‘আমরা তো সুশান্তকে ভুলে যেতে পারি না। সুশান্ত আমাদের গর্ব। তবে তাকে মেরা ফেলা হলো।’ 
হ্যাঁ, এমনটাই পূর্ণিয়ার মানুষজন মনে করেন। কমল কুমার ভাট্টা বাজারের জর্দা ব্যবসায়ী। বললেন, ‘সুশান্ত আমাদের এই জেলার ছেলে, সে বলিউডে গেছে। কিন্তু বলিউড তাকে মেরে ফেলেছে। আমরা সুশান্তকে মনে রাখব।’ শুধু স্থানীয় লোকজনই নয়, সুশান্তের পরিবারও মনে করে তাকে মেরা ফেলা হয়েছে। 

গির্জা চক প্রসঙ্গ এ কারণেই এসেছে যে এখান থেকেই বাস যায় উত্তর প্রদেশের দিকে। লোকাল বাস। প্রায় দুই ঘণ্টা এই বাসে ৪৮ কিলোমিটার গেলে বারহারাকোঠি সাবডিস্ট্রিক্ট পাওয়া যাবে। বাসস্ট্যান্ড থেকে ৯ কিলোমিটার দূরে মালদিহা নামের এক গ্রাম। সেই গ্রামে নিজস্ব বাহন না থাকলে যাওয়া মুশকিল। ঘণ্টা-দুই ঘণ্টা পর ওটো পাওয়া যায়।  এলোমেলো ঘোরানো সরু,পিচ কিংবা মাটির পথ পেরোলেই মালদিহা। এই  গ্রামটাই সুশান্ত সিং রাজপুতের পৈতৃক বাড়ি। এখন এই বাড়িতে বসবাস করেন সুশান্তের বড় চাচা। বাড়িতে সুশান্তের স্মৃতিচিহ্ন, ছবিতে মালা পরানো।

যদিও ভারতের তদন্ত কর্মকর্তারা শেষ পর্যন্ত সুশান্তের মৃত্যুকে আত্মহত্যাই বলছেন। কিন্তু মালদিহা গ্রামে থাকা সুশান্তের চাচাতো ভাই পান্না সিং রাজপুত বললেন, ‘সুশান্তকে আমার চিনি, সে কখনো আত্মহত্যা করতেই পারে না। তাকে মেরে ফেলা হয়েছে।’ কেন মেরে ফেলা হয়েছে, এর খুব সহজ জবাব পান্নার কাছে। বললেন, ‘বলিউডে অন্যান্য নায়কের উত্থানের তুলনায় সুশান্তের উত্থান ছিল দ্রুত। অনেকেই বুঝে গিয়েছিল সুশান্ত অনেকের মাথাব্যথার কারণ, তাই তাকে সরিয়ে ফেলো, সরিয়ে ফেলা হলো।’

সুশান্ত সিং রাজপুত। হিন্দি ছবির দুনিয়ায় এই একটা নাম যে বলিউডের গোটা নকশাই বদলে দেওয়ার ক্ষমতা রেখেছিল, তা প্রমাণ করে দেয় তার আকস্মিক মৃত্যু। এই মৃত্যু মেনে নিতে পারেনি কোটি ভক্ত। 

গতকাল ছিল এই প্রয়াত অভিনেতার ৫ম মৃত্যুবার্ষিকী। সুশান্তকে হয়তো অনেকেই মনে ভুলে গেছে, আবার অনেকেই মনে রখেছে। তবে পূর্ণিয়া সুশান্তকে মনে রেখেছে ভিন্নভাবে। সুশান্ত সিং রাজপুতের হোমটাউন পূর্ণিয়া শহরের ফোর্ড কোম্পানি চকের নাম বদলে সুশান্ত সিং রাজপুত চক করে মিউনিসিপ্যাল করপোরেশন। ২০২০ সালের জুলাইয়ে সুশান্ত সিং রাজপুতের নামে সড়কের নামফলক উন্মোচন করেন মেয়র সবিতা দেবী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত