আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ইবোলা ঠেকাতে বাপার সুপারিশ

ইবোলা ঠেকাতে বাপার সুপারিশ

ইবোলা ভাইরাস প্রতিরোধে সাত দফা সুপারিশ উপস্থাপন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে ‘মৃত্যু আতংক ইবোলা ভাইরাস: আমাদের করণীয় ও সতর্কতা’ শীর্ষক এক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন শেষে এসব সুপারিশ পেশ করেন বাপার সদস্য সচিব জাহেদুর রহমান।

সুপারিশের মধ্যে রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে কড়া নজরদারি ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা, ইবোলা সংক্রমিত দেশ থেকে আমদানি করা ভোগ্য পণ্যের পরীক্ষা,  সরকারের উচ্চ পর্যায়ে টিম গঠন করে নিয়মিত তদারকির ব্যবস্থা, পূর্ব সতর্কতা হিসেবে জেলায়-জেলায় মেডিক্যাল টিম গঠন, ইবোলা চিহ্নিত করতে হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, আক্রান্ত দেশগুলোতে ভ্রমণে সতর্কতা অবলম্বন এবং জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া।

সেমিনারে বাংলাদেশ হেলথ সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. এম এস ফারুকী  বলেন, “জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ইবোলা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য একটি করে ওয়ার্ড প্রস্তুত রাখা উচিৎ।”

গত সোমবার ইবোলা প্রতিরোধে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সীমান্ত এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয় হাই কোর্টের একটি বেঞ্চ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইবোলা সংক্রমণে পশ্চিম আফ্রিকাজুড়ে মারা গেছে প্রায় সাড়ে চার হাজার মানুষ। বেশির ভাগই মারা গেছে লাইবেরিয়া, গিনি এবং সিয়েরা লিওনে। এ দেশগুলোতে ইবোলা আক্রান্তদের ৭০ শতাংশই মারা গেছে।

সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইবোলা আক্রান্ত ছয়জন বাংলাদেশি লাইবেরিয়া থেকে দেশে আসেন। তাদের ব্যাপারে গণমাধ্যমে নানা আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদন ছাপা হয়।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম।

শেয়ার করুন

পাঠকের মতামত