আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ৫ উপায়

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ৫ উপায়

দিনভর বিরামহীন কাজ, অসময়ে খাওয়া আর অল্প ঘুম- সব মিলিয়ে শরীর অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হয়তো হয় কিন্তু এতে ধীরে ধীরে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানান রোগে শরীর ভেঙ্গে পড়ে। রক্তে চিনির পরিমাণ বাড়লেই অনেকের উদ্বেগ বেড়ে যায়, এতে অসুস্থতাও বাড়তে থাকে।

তবে, সারাজীবন ডায়াবেটিসে আক্রান্ত থেকেও খুব স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছেন এমন উদাহরণও কিন্তু কম নয়। তাই ডায়াবেটিস হলে ঘাবড়ে না গিয়ে নিয়ম মেনে চলতে হবে। জেনে নিন ডায়াবেটিস হলে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন।

ওজন নিয়ন্ত্রণে রাখুন

ডায়াবেটিস হলে ভয় পাবনে না। বরং ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। নিয়মিত শরীরচর্চা ও যোাগসন করুন। যদি সম্ভব না হয় তাহলে প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ মিনিট হাঁটার চেষ্টা করুন। এক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত সময় হলো সকাল এবং সন্ধ্যা। হাঁটার সময় ধীরে হাঁটবেন না। দ্রুত হাঁটবেন, যাতে শরীর থেকে ঘাম ঝরে। নিয়মিত হাঁটলে শরীরের সুগারের মাত্রা সামঞ্জস্যতা পায়। চর্বি ঝরে। শরীরের তারুণ্য ফিরে আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

ভাত-রুটি কম খান

যেসব খাবারে কার্বোহাইড্রেড বেশি সেসব খাবার এড়িয়ে চলুন। সম্ভব হলে কার্বোহাইড্রেড যুক্ত খাবার একেবারে ছেড়ে দিন। ভাত-রুটি বন্ধ করে দিন। না পারলে কম কম খাবেন। ভাত খাওয় যদি একদম ছাড়তে না পারেন তাহলে ব্রাউন রাইস খেতে পারেন। পাশপাশি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং মুরগির তরকারি খাবেন।

পানি পান করুন

যেকোনো সুস্থ মানুষেরই প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ লিটার পানি খাওয়া উচিত। ডায়াবেটিস রোগীদেরও উচিত পানি পানে সচেতন থাকা। কারণ ডায়াবেটিস ধীরে ধীরে কিডনিতে আক্রমণ করে। কিডনিকে সুস্থ রাখতে একমাত্র উপায় হলো পরিমিত পানি পান করা। পানি শরীরকে আর্দ্র রাখে। যদি কারো ৩-৪ লিটার পানি পানে সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ মেনে পানি পান করুন।

ফাইবারযুক্ত খাবার খান

যে সমস্ত ফল খোসা না ছাড়িয়ে খাওয়া সম্ভব সেগুলো খোসাসহ খাবেন। ফাইবারযুক্ত শাকসবজি, দানাশস্য খাবেন। একজন মহিলার দিনে অন্ততপক্ষে ২৫ গ্রাম এবং পুরুষের ৩৮ গ্রাম ফাইবার প্রয়োজন।

চিনিযুক্ত খাবার খাবেন না

গ্লুকোজ বিহীন খাবার খেতে চেষ্টা করুন। চিনি, গুড়, মধু তো খাবেনই না তেল, ঘি বা চর্বিযুক্ত খাবার খেলেও পরিমাণে একেবারে কম যেনো হয়। এছাড়া শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাত চিনি ক্যান্সার কোষের প্রিয় খাবারগুলো মধ্যে অন্যতম। অর্থাৎ এটি ক্যান্সার কোষের বৃদ্ধিতে সহায়ক। তাই চিনি থেকে দূরে থাকুন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত