আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দুই বছর জারি থাকা জরুরি অবস্থা তুলে নিল তুরস্ক

দুই বছর জারি থাকা জরুরি অবস্থা তুলে নিল তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে দুই বছর ধরে জারি থাকা জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সরকার। গতকাল বুধবার জরুরি অবস্থা তুলে নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিবিসি জানিয়েছে, জরুরি অবস্থার সময় লাখো মানুষ গ্রেপ্তার হয়েছিলেন। অনেকেই চাকরি হারিয়েছেন।

২০১৬ সালের ১৫ জুলাই তুরস্ক সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। তুরস্কের জনগণ তা ব্যর্থ করে দেয়। এরপর জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ওই জরুরি অবস্থা জারি করার পর তার মেয়াদ সাতবার বৃদ্ধি করা হয়। জরুরি অবস্থার কারণে নতুন আইন পাস এবং নাগরিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতা স্থগিত করার ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান নির্বাচনে জেতার কয়েক সপ্তাহ পরেই জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা এল। নির্বাচনের আগে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনে জিতলে জরুরি অবস্থা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তুরস্কের ব্যবসায়ী সংগঠনগুলো অনেক দিন ধরেই জরুরি অবস্থা তুলে নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। ইউরোপীয় ইউনিয়নও তুরস্কে জরুরি অবস্থা বলবৎ থাকায় সেটির সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক অধিকার খর্ব করা হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় দুই বছর ধরে চলা জরুরি অবস্থা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোয়ান। ২৪ জুন তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

বেসরকারি ও সরকারি সূত্র অনুযায়ী, জরুরি অবস্থা জারির পর দেশটিতে ১ লাখ ৭ হাজার মানুষ সরকারি চাকরি হারিয়েছেন এবং ৫০ হাজার লোক জেলে গেছেন, যাঁরা বিচারের অপেক্ষায় রয়েছেন।

সামরিক বাহিনী, বিচার বিভাগ, পুলিশ, গণমাধ্যম, শিক্ষা খাতসহ অভ্যুত্থানচেষ্টায় জড়িত বা যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সমর্থক সন্দেহে হাজার হাজার ব্যক্তির বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার।

অভ্যুত্থানচেষ্টায় গুলেন ও তাঁর অনুসারীদের দায়ী করে তুরস্ক। তবে তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন।

২০১৬ সালের ওই অভ্যুত্থানচেষ্টায় প্রায় ২৫০ জন নিহত হন।

এর আগে তুরস্কে সর্বশেষ জরুরি অবস্থা জারি করা হয়েছিল ১৯৮৭ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশে। কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই করাই ছিল এর লক্ষ্য। ২০০২ সালে সেই জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত