আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

আবদুল হামিদের মুক্তিতে রাষ্ট্রপতির ফোনের অভিযোগ

আবদুল হামিদের মুক্তিতে রাষ্ট্রপতির ফোনের অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিতর্কিত দেশত্যাগ ঘিরে সারাদেশে চলছে ব্যাপক সমালোচনা, উত্তেজনা আর রাজনৈতিক উত্তাপ। মামলার আসামি হিসেবে বিদেশগমন করা এই সাবেক রাষ্ট্রপতিকে বর্তমান রাষ্ট্রপতির অফিস থেকে ফোন পেয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে উঠেছে।


বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লিখেছেন, আবদুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোনকল পেয়ে ছেড়ে দেওয়া হলো। এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে!!! স্যরি, হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান।


এরই ধারাবাহিকতায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে। ঘেরাও শেষে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানের হাতে স্মারকলিপি তুলে দেয়। স্মারকলিপিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলা হয়, যথাযথ জবাব, দোষীদের শাস্তি ও হামিদকে ফিরিয়ে না আনলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেয়ার ছাড়তে হবে। ব্যর্থ হলে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন,ছাত্র উপদেষ্টা স্যারেরা, হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে তিনদিনের মধ্যে পদত্যাগ করুন। নইলে ইন্টেরিমের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ না হলে ইন্টেরিম বিদায় নেবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত