আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তালেবানের সঙ্গে আলোচনা বাতিল করলেন ট্রাম্প

তালেবানের সঙ্গে আলোচনা বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছেন।

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় মার্কিন সেনাসহ ১২ জনকে হত্যার দায় স্বীকারের পর ট্রাম্প এ আলোচনা বাতিল করার কথা জানান বলে বিবিসি জানিয়েছে।

শনিবার এক টুইটে ট্রাম্প জানিয়েছেন, তিনি রোববার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবানের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছিলেন।

কিন্তু সম্প্রতি কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় মার্কিন সৈন্য নিহতের দায় স্বীকার করেছে তালেবান। যে কারণে তিনি ওই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার কাবুলে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে মার্কিন সৈন্যসহ ১২ জনকে হত্যার দায় তালেবান নেতারা স্বীকার করেন।

এর আগে গত সোমবার, আফগানিস্তান বিষয়ক মার্কিন মধ্যস্থতাকারী জালমে খলিলজাদ তালেবানের সঙ্গে ‘নীতিগতভাবে’ একটি শান্তি চুক্তি করার বিষয়ে ঘোষণা করেছিলেন।

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবান প্রতিনিধিদের মধ্যে নয় দফা আলোচনার পর সমঝোতার এ পথ তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন দিলেই চুক্তিটি চূড়ান্ত হবে বলেও জানিয়েছিলেন খলিলজাদ।

প্রস্তাবিত শান্তি চুক্তি অনুযায়ী, ২০ সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৪০০ সৈন্য প্রত্যাহারের কথা বলা হয়েছিল। বর্তমানে আফগানিস্তানে প্রায় ‌১‌৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালের পর থেকে যেকোনো সময়ের চেয়ে এখন আফগানিস্তানের সবচেয়ে বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে তালেবান যোদ্ধারা। গত সপ্তাহে তারা উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ ও পুল-ই খুমরিতে হামলা করে। পাশাপাশি রাজধানী কাবুলে বড় ধরনের দুটি আত্মঘাতী বোমা হামলাও চালিয়েছে।

এগুলোর মধ্যে বৃহস্পতিবার কাবুলের আত্মঘাতী বিস্ফোরণে নিহতদের মধ্যে মার্কিন সেনাবাহিনীর এক সার্জেন্ট রয়েছেন। তাকে নিয়ে চলতি বছর আফগানিস্তানে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত