আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

সোমবার থেকে ইতালিতে খুলে দেয়া হচ্ছে সব ধর্মীয় প্রতিষ্ঠান

সোমবার থেকে ইতালিতে খুলে দেয়া হচ্ছে সব ধর্মীয় প্রতিষ্ঠান

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে সোমবার থেকে গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান শর্তসাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া চলতি মাসের মধ্যে খুলে দেওয়া হচ্ছে দেশের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান।

ইতিমধ্যে ৪ মে থেকে দেশটির সব পাইকারী ব্যবসা প্রতিষ্ঠান, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানিসহ বেশকিছু প্রতিষ্ঠান খুলে দেওয়া হেয়েছে। আগামী সোমবার থেকে প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, সমুদ্রসৈকত, সেলুন, বিউটিপার্লার, জিমনেসিয়াম ও খেলাধুলার মাঠ খুলছে। রাজধানী রোমের ট্যুরিস্ট পয়েন্টগুলোর খাবারে বাংকারগুলো ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে।

ইতালির সীমান্ত খুলে দেওয়া হচ্ছে আগামী ৩ জুন থেকে। তুলে নেওয়া হচ্ছে নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা। এর ফলে দেশজুড়ে নাগরিকরা অবাধ চলাচল করতে পারবে। সেই সঙ্গে ভ্রমণ করতে পারবে ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে। এজন্য ভ্রমণ ভাতা হিসেবে প্রত্যেক নাগরিককে দেওয়া হবে ৫০০ ইউরো আর্থিক সহায়তা।

ইউরোপের মধ্যে প্রথম লকডউন ঘোষণা করা হয়েছিল ইতালিতে। দেশটিতে  ১১ মার্চ শুরু হওয়া ইউরোপের দীর্ঘতম লকডাউন ৪ মে থেকে ধাপে ধাপে শিথিল করা হচ্ছে। দেশটির নাগরিকদের অবাধ চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে।

ইতিমধ্যে দেশটির নাগরিকদের বাইরে বের হওয়ার সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়েছে। গণপরিবহন এবং ট্রেনের যাত্রীদের সংখ্যা ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন্স 'রাইন এয়ার' সীমিত আকারে জুলাই থেকে ৪০ শতাংশের বেশি ফ্লাইট চালু করছে। 

গত শনিবার দেশটির অর্থনীতিকে সচল করা এবং বিভিন্ন ব্যবসায়ী ও পরিবারের সহায়তার জন্য ৫৫ বিলিয়ন ইউরোর 'ডেক্রেতো রিলাঞ্চা' নামের একটি বিল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বিলে নাগরিকদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা ও ব্যবসায়ীদের নানাবিধ প্রণোদনার ঘোষণা রয়েছে। পাশাপাশি শ্রমিক সংকট মোকাবেলায় ৫ লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে দেশবাসীর উদ্দেশ্যে বলেন, 'সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হবে। করোনাভাইরাস মোকাবেলায় কার্যকর ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত এভাবে জীবনযাপনের অভ্যাস করতে হবে। দেশকে এগিয়ে নিতে ও নতুন করে ঘুরে দাঁড়াতে এর বিকল্প এই মুহূর্তে সরকারের কাছে নেই।'


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত