আপডেট :

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

লাদাখে পাহাড় চূড়া দখলে নিল ভারত!

লাদাখে পাহাড় চূড়া দখলে নিল ভারত!

চীনা সেনাবাহিনীর নজরদারি এড়িয়ে লাদাখের একটি পাহাড় চূড়া দখলে নেয়ার দাবি করেছে ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে ফের উত্তেজনা বেড়েছে।

মঙ্গলবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, প্যাংগং লেকের দক্ষিণাংশ দখলে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে এমন কিছু স্বীকার না করলেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ করেছে চীন।

চীনা সেনারা বিতর্কিত সীমান্তের শান্তিপূর্ণ অবস্থান বিঘ্নিত করায় সামরিক হামলা চালানো হয় এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ‘পূর্ব লাদাখে অস্থিরতার সময় যে সামরিক এবং কূটনৈতিক কথাবার্তা হয় সেই ঐক্যমত্য লঙ্ঘন হয়েছে। স্থিতাবস্থা পরিবর্তনের জন্য উস্কানিমূলক সামরিক কাজ করা হয়েছে।।

ভারতের দাবি অস্বীকার করে চীনের পাল্টা দাবি, ভারতীয় সেনারা চীনের সার্বভৌমত্বে আঘাত হেনেছে। চীনের আঞ্চলিক স্বার্বভৌমত্ব ও শান্তি স্থিতিশীলতা রক্ষায় দেশটি কড়া নজর রাখছে বলেও জানানো হয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারতীয় সেনারা সীমান্তের পশ্চিমাঞ্চলে রেকিন গিরিপথের কাছ দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং সুস্পষ্টভাবে আপত্তিজনক উস্কানি প্রদান করেছে। যা পুনরায় সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

ভারতের এই অবৈধ পদক্ষেপ চীনের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে চূড়ান্তভাবে আঘাত করেছে বলেও দাবি করেন তিনি।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত