আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করছে ইংল্যান্ড

করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করছে ইংল্যান্ড

ইংল্যান্ড চলতি সপ্তাহে করোনার চতুর্থ ডোজ দেয়া শুরু করতে যাচ্ছে। রোববার ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এ ঘোষণা দেয়।

করোনার সর্বশেষ এই বুস্টার ডোজ কেয়ার হোমের বাসিন্দা এবং যাদের বয়স ৭৫ বছরের বেশি প্রথমে তাদের দেয়া হবে।

এনএইচএস বলছে, প্রায় ৫০ লাখ মানুষকে এই ডোজ দেয়া হবে। এছাড়া ছয় লাখ লোককে আগামী সপ্তাহে টিকা নেয়ার বুকিং দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ‘আমাদের ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে অসংখ্য জীবন বেঁচে গেছে। এটি একটি প্রতিরক্ষা প্রাচীর তৈরি করেছে, যা আমাদের কোভিডের সাথে বাঁচতে শিখিয়েছে।’

এদিকে ওমিক্রন ধরনের কারণে ব্রিটেনজুড়ে আবারো সংক্রমণ বাড়ছে। বর্তমানে প্রতি ২০ জনে একজন করোনায় আক্রান্ত হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার বলেছেন, আমরা চতুর্থ ডোজ দেয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনের কারণে এটি দিচ্ছি।

উল্লেখ্য, করোনার সংক্রমণ বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি হয়েছে ব্রিটেন তার একটি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত