আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ইউক্রেনজুড়ে রকেট হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনজুড়ে রকেট হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনজুড়ে শনিবার সকালে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। মূলত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।

নিউইয়র্ক টাইমস জানায় যে হামলায় ৪০টিরও বেশি রকেট ব্যবহার করা হয়। পত্রিকাটি জানায়, বেলারুশের আকাশসীমা থেকে রকেটগুলো উৎক্ষেপণ করা হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকসান্ডার জি. লুকাশেঙ্কোর সাথে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের কয়েকঘণ্টা আগে এমন হামলা চালানো হলো।

হামলাগুলোতে কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

একই সময়ে, রুশ সৈন্যদের সাথে কয়েকসপ্তাহ ধরে তুমুল লড়াই চালানোর পর, ইউক্রেনের সৈন্যরা পূর্বাঞ্চলের শহর থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে বলে, আঞ্চলিক এক কর্মকর্তা জানান।

রুশ সৈন্যরা শহরের আরো কাছাকাছি এগিয়ে আসতে থাকলে, লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান, সের্হি হাইদাই বলেন যে অবস্থানগুলো ধরে রাখার ‘আর কোনো মানে হয় না’। তিনি সেগুলোকে ভেঙে পড়া অবস্থান হিসেবে বর্ণনা করেন।

ইউক্রেন বলছে যে, পূর্বাঞ্চলের লুহানস্কের নিকটবর্তী লিসিশ্যান্সক শহর পুরোপুরি দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিকে মস্কো দাবি করেছে, তারা ওই এলাকায় ইউক্রেনের প্রায় ২ হাজার সৈন্যকে ঘিরে ফেলেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত