আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করলো তালেবান

প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করলো তালেবান

তালেবান সরকার পশ্চিম আফগানিস্তানে হত্যার দায়ে এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) তালেবানের একজন মুখপাত্র ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছর ক্ষমতায় আসার পর এই প্রথম তালেবান প্রকাশ্যে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, অভিযুক্ত ব্যক্তি ২০১৭ সালে অন্য এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করে। পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি, উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার, প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী, ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এবং উচ্চপদস্থ তালেবান কর্মকর্তারা ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার সময় উপস্থিত ছিলেন। তদন্ত শেষে পৃথক তিনটি আদালতে হত্যা মামলার বিচার হয়।

আদালত তাকে দোষী সাব্যস্ত করার পরে, তালেবানের সর্বোচ্চ ও আধ্যাত্মিক নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা তার মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন বলে জানান জাবিহুল্লাহ মুজাহিদ। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। সম্প্রতি তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) ঘোষণা দেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি প্রদেশে চুরি ও বিভিন্ন যৌন সম্পর্কিত অপরাধের ঘটনা ঘটেছে। এখন থেকে এসব অভিযোগের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের প্রকাশ্যে বেত্রাঘাতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত