আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বয়স কমল ১ বছর!

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বয়স কমল ১ বছর!

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা দেশটির নাগরিকদের বয়স গণনা পদ্ধতি সংশোধনের একটি বিলে অনুমোদন দিয়েছেন। এর ফলে দেশটিতে জন্ম নেওয়ার পরপরই শিশুর বয়স ১ বছর ধরার নিয়মের ইতি ঘটবে আর এতে দেশটির নাগরিকের বয়স এক বছর কমে যাবে। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বৃহস্পতিবার পাস হওয়া বিলটি দেশটিতে বহুদিন ধরে ব্যবহৃত ‘কোরিয়ান বয়স গণনা’ পদ্ধতিকে বাতিল করে দেবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ‘কোরিয়ান বয়স গণনা’ পদ্ধতিতে কারও কারও বয়স আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতির বয়সের তুলনায় ১ বা ২ বছর বেশি হতো।

আন্তর্জাতিকভাবে সদ্যজাত শিশুর বয়স শূন্য থেকে গণনা শুরু হয়, ওই শিশুর পরবর্তী জন্মদিনে তার বয়স হয় ১ বছর, তার পরবর্তী জন্মদিনে ২ বছর, এভাবে বাড়তে থাকে। চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ইয়ুন সুক ইয়ল বয়স গণনা পদ্ধতি সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটিতে আগামী জুন থেকে আন্তর্জাতিক পদ্ধতিতে বয়স গণনার এ পদক্ষেপটি কার্যকর হতে যাচ্ছে। ইয়ুনের সরকার বলছে, কোরিয়ান বয়স গণনা পদ্ধতি বাতিল হলে তা প্রশাসনিক ও চিকিৎসা সেবা সংক্রান্ত কর্মকাণ্ডে বিভ্রান্তি ঘোচাবে। নতুন এ পদক্ষেপ বয়স সংক্রান্ত নানান আইনি জটিলতা দূর করবে, দেশে এক বয়স, বাইরে আরেক বয়স বলা দক্ষিণ কোরিয়া নাগরিকদেরও স্বস্তি দেবে। উত্তর কোরিয়া ১৯৮০ সালের দিকেই এই পুরনো পদ্ধতি থেকে আন্তর্জাতিক বয়স গণনা পদ্ধতিতে চলে গেলেও দক্ষিণে এতদিন আগের পদ্ধতিই বহাল ছিল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত