আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চীনের সঙ্গে বাণিজ্য কমানোর পক্ষে কানাডিয়ানরা

চীনের সঙ্গে বাণিজ্য কমানোর পক্ষে কানাডিয়ানরা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার এশিয়ান মিত্রদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দেশটির জনমত চীনের সঙ্গে বাণিজ্যের বিরুদ্ধে চলে গেছে। যদিও মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা যায়, চীনে কানাডার রপ্তানি ৩.৩ বিলিয়ন ডলারের রেকর্ড করেছে, যা মাসিক বাণিজ্য হিসেবে সর্বোচ্চ। কিন্তু ব্লুমবার্গ নিউজের ন্যানোস রিসার্চ গ্রুপ জরিপে ৬১ শতাংশ ভোট পড়েছে এশিয়ান পাওয়ার হাউস চীনের সঙ্গে বাণিজ্য হ্রাস করার পক্ষে। ব্লুমবার্গ নিউজের ন্যানোস রিসার্চ গ্রুপ জরিপের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। জরিপে দেখা গেছে, ২৪ শতাংশ কানাডিয়ান বিশ্বাস করে যে, চীনের সঙ্গে বাণিজ্য বর্তমান পর্যায়েই থাকা উচিত। চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি সবসময় শুভ নয় বলে মতামত দেন দেশটির জনসাধারণ।

অটোয়া বিশ্ববিদ্যালয়ের চীন বিশেষজ্ঞ এবং সাবেক সিনিয়র সরকারি কর্মকর্তা মার্গারেট ম্যাককুইগ-জনস্টন বলেছেন, কানাডিয়ানরা এখন জেগে উঠেছে। তারা জানে যে চীন একটি নির্ভরযোগ্য ব্যবসায়িক অংশীদার নয়। কারণ তারা তাদের দিকটাই সর্বাগ্রে বিবেচনায় রাখে। উদাহরণস্বরূপ তিনি বলেন, মার্কিন প্রসাশনের অনুরোধে কানাডায় চীনা কোম্পানি হুয়াইওয়ের নির্বাহীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বেইজিং সরিষা, শুকরের মাংস এবং অন্যান্য কৃষি রপ্তানির চালান বন্ধ করে দেয়। এ ছাড়া ইন্দোনেশিয়ার বালিতে জি-টোয়েন্টি শীর্ষ বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে অস্বিস্তকর বাক্যবিনিময়ের একটি ভিডিও প্রকাশ পায়। যেটি কানাডার জনগণের মনে বিরূপ প্রভাব ফেলেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত