আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বারে গুলি, ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩

বারে গুলি, ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩

ইতালির রোমে আচমকা বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো নিহত হয়েছেন। ওই হামলায় তিনি ছাড়াও আরও দুজন প্রাণ হারিয়েছেন। বান্ধবীকে হারিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। খবর বিবিসির।

রোমের একটি বারে বসে রোববার আরও কয়েকজন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। আড্ডার সেই আসরে হঠাৎ হাজির হন এক প্রৌঢ়। তিনি ঘরে ঢুকেই পকেট থেকে বন্দুক বের করে গুলি চালান। গুলিবিদ্ধ হন উপস্থিত চারজন। তাদের মধ্যে মেলোনির বান্ধবীসহ তিনজনেরই মৃত্যু হয়েছে। বান্ধবীকে হারিয়ে প্রধানমন্ত্রী একটি পোস্ট দিয়েছেন, তার সঙ্গে নিকোলেটার হাসিমুখের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন— ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না।’

অভিযুক্ত ৫৭ বছরের প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঘটনাস্থলেই ধরে ফেলেন স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, ঘাতক প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। ইতালির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, লোকটি ঘরে ঢুকেই চিৎকার করে বলেছিলেন, ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। তার পরেই গুলি চালান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত