আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

পুতিন পাগলামি করছেন: শান্তিতে নোবেল বিজয়ী

পুতিন পাগলামি করছেন: শান্তিতে নোবেল বিজয়ী

ইউক্রেনে যুদ্ধে জড়ানোয় এবার শান্তিতে নোবেল বিজয়ীদের সমালোচনার শিকার হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুইডেনের অসলোতে অনুষ্ঠিত নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিনের কর্মকাণ্ডকে ‘পাগলামি’ এবং ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যা দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ীরা। খবর আলজাজিরা ও জিও নিউজের। বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ২০২২ সালের শান্তিতে নোবেল পুরস্কার পান বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিস বা সিসিলি।

অনুষ্ঠানে মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিসের প্রধান ওলেকসান্দ্রা ম্যাটভিচুক বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি শান্তিকামী ইউক্রেনের জনগণ। কিন্তু রাশিয়ার অস্ত্রের ঝনঝনানির কারণে ইউক্রেনের মানুষ শান্তিতে থাকতে পারছে না।২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর সিভিল লিবার্টিস বা সিসিলি। ওই বছর থেকেই ইউক্রেনে সংঘটিত হওয়া রাশিয়ার বেআইনি হামলা নথিভুক্ত করছে সংগঠনটি। সিসিলির তথ্যমতে, ইউক্রেনে গত ৯ মাসে ২৭ হাজার যুদ্ধাপরাধ করেছে রাশিয়া।

মানবাধিকার সংগঠন ‘মেমোরিয়াল’ এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংগঠনটির চেয়ারম্যান ইয়ান রাচিনস্কি। এ সময় পুতিনকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দেন রাচিনস্কি। বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য স্বেচ্ছাচারী আচরণ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যা অমানবিক ও অমার্জনীয়। ১৯৮৯ সালে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় মানবাধিকার সংগঠন ‘মেমোরিয়াল’।বেলারুশের কারাগারে আটক থাকার কারণে সরাসরি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি। তার পক্ষে পুরস্কার নেন স্ত্রী নাতালিয়া পিনচুক। পুতিনের স্বৈরাচারী আচরণের সমালোচনা করেন নাতালিয়া। সেইসঙ্গে বিশ্ববাসীকে রাশিয়ার বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান তিনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত