আপডেট :

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

যে কারণে বাইডেনের ভূয়সী প্রশংসা জেলেনস্কির মুখে

যে কারণে বাইডেনের ভূয়সী প্রশংসা জেলেনস্কির মুখে

রাশিয়ার সামরিক আগ্রাসনের মুখে গত ১০ মাস ধরে ইউক্রেনকে রক্ষায় সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভূয়সী প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ফোন করে এ জন্য ধন্যবাদ জানান জেলেনস্কি। খবর এনডিটিভি ও রয়টার্সের।

এ সময় জেলেনস্কি বলেন, মার্কিন এ সহায়তা শুধু ইউক্রেনকে রুশ হামরার মুখে কেবল টিকে থাকতেই সহায়তা করছে না, আমাদের অর্থনীতিকেও চাঙ্গা রাখছে। কূটনৈতিক পথে যুদ্ধ থামানোর জন্য রোববার বিশ্বনেতাদের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ছাড়াও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি। এ সময় বাইডেন ও ম্যাক্রোঁ জেলেনস্কিকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার আশ্বাস দেন এবং এরদোগান ইউক্রেনের শস্য রপ্তানি নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার রাতে পোস্ট করা এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, মিত্রদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছি। আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। রাশিয়া গত ফেব্রুয়ারিতে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বহুবার বাইডেন, এরদোগান ও ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি। কিন্তু একই দিনে তিন বিশ্বনেতার সঙ্গে এর আগে আর আলোচনা হয়নি ইউক্রেনের প্রেসিডেন্টের। শুধু তাই নয়, আজ সোমবার জেলেনস্কি কথা বলবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গেও। এ ছাড়া সোমবার অনলাইন কনফারেন্সে জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন জেলেনস্কি। আলোচনার অন্যতম ইস্যু হচ্ছে— ইরান ও রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত