আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

রাস্তায় থুতু ফেললে হবে মোটা জরিমানা

রাস্তায় থুতু ফেললে হবে মোটা জরিমানা

রাস্তায় থুতু ফেললে হবে আর্থিক জরিমানা।
ভারতের বাণিজ্য রাজধানী মুম্বাইয়ের
পথঘাট পরিচ্ছন্ন রাখতে কড়া আইন আনছে
মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস সরকার।
সরকারি-বেসরকারি তরফে প্রকাশ্যে থুতু
ফেলার কু-অভ্যাস বন্ধ করতে এযাবত বহুল
প্রচার হলেও বিশেষ ফল মেলেনি।
পথচারীদের শিক্ষা দিতে শেষ পর্যন্ত কড়া
পদক্ষেপ করতে চলেছে মহারাষ্ট্র সরকার।
নয়া আইন মোতাবেক, প্রথমবার রাস্তায় থুতু
ফেলার অপরাধে ১০০০ টাকা জরিমানা
ধার্য করা হবে। সেই সঙ্গে একদিন সরকারি
হাসপাতাল অথবা সরকারের কোনও দপ্তরে
সাফাইয়ের কাজ করতে হবে অভিযুক্তকে।
দ্বিতীয়বার একই অপরাধ প্রমাণিত হলে
অভিযুক্তের ৩০০০ টাকা জরিমানা এবং তার
সঙ্গে তিন দিন হাসপাতাল বা সরকারি
অফিস পরিষ্কারের কাজ করতে হবে। এতেও
যদি সম্বিত্ না ফেরে, তবে বাড়বে শাস্তির
মাত্রা। দ্বিতীয়বার অপরাধ করার পরেও
যদি একই ব্যক্তিকে ফের রাস্তায় থুতু
ফেলতে দেখা যায়, তাহলে ৫০০০ টাকা
জরিমানা দিতে হবে এবং সেই সঙ্গে ৫ দিন
সরকারি হাসপাতাল বা অফিস সাফাই করতে
হবে। জানা গিয়েছে, জরিমানার অর্থ
সরকারি স্বাস্থ্য সুরক্ষা খাতে খরচ করা
হবে।
মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর
দীপক সাওয়ান্ত জানিয়েছেন, আগামী
ডিসেম্বরের মধ্যে নয়া আইনের খসড়া
চূড়ান্ত হবে। সরকারের আশা, নতুন আইনটি
বলবত্ হলে গুটখা, খৈনি ও পানমশলার নেশায়
লাগাম দেওয়া সম্ভব হবে। এই সমস্ত নেশায়
আসক্তদের ঘন ঘন থুতু খেলার অভ্যাস রয়েছে।
জরিমানার ভয়ে নেশার মাত্রাও কমতে
বাধ্য বলে মনে করছে প্রশাসনিক মহল।

শেয়ার করুন

পাঠকের মতামত