আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল

পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল

নিজ শহর মিনাওয়ালির সংসদীয় আসন থেকেই বাতিল ঘোষণা করা হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র। দেশটির প্রাদেশিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের রাজধানী লাহোরের এনএ-১১২ ও নিজ শহর মিয়ানওয়ালির এনএ-৮৯ নির্বাচনী এলাকা জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। উভয় আসনে তার মনোয়নপত্র বাতিল করা হয়েছে।

এই সিদ্ধান্তের ভিত্তি ব্যাখ্যা করে এনএ-১২২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিযুক্ত রিটার্নিং অফিসার বলেছেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।’

ইমরান খানের ঘাঁটি মিয়ানওয়ালী। এই এলাকা থেকে তিনি আগের নির্বাচনে জয়লাভ করেছেন। নির্বাচন কমিশন মুলতানের এনএ-১৫০, পিপি-২১৮ ও থারপারকারের এনএ-২১৪ থেকে পিটিআই ভাইস চেয়ারম্যান কুরেশির মনোনয়নপত্রও প্রত্যাখ্যান করেছে।।

এদিকে, সাবেক ফেডারেল মন্ত্রী ও পিটিআই নেতা হাম্মাদ আজহারের মনোনয়নপত্র পিপি-১৭২ থেকে বাতিল করা হয়েছে।

পদক্ষেপটি পিটিআইয়ের জন্য বড় ধাক্কা। দলটির হাই প্রোফাইল নেতাকর্মীরা প্রতিনিয়তই মামলার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে ৯মে তারিখে দাঙ্গা সংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে। দলের অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিও কারাগারে রয়েছেন।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) মিয়া নাসিরের মাধ্যমে উত্থাপিত আপত্তির ভিত্তিতে তোশাখানা মামলায় ইমরান খানকে নির্বাচন করা থেকে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছিল আদালত। উল্লেখ করা হয়েছিল, নির্বাচনী সংস্থা তাকে নির্বাচনী আইন, ২০১৭ এর ধারা ১৬৭ এর অধীনে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত