আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

২৪ ঘণ্টায় নিহত প্রায় ২০০

২৪ ঘণ্টায় নিহত প্রায় ২০০

গাজা উপত্যকার খান ইউনিসের ওপর শুক্রবার রাতে ট্যাংক ও বিমান হামলার ঘটনা ঘটেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। হামাস অপারেটরদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে ২৪ ঘণ্টায় প্রায় ২০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

 

কিছু বাসিন্দা জানিয়েছেন, গুলির শব্দ শুনে বুঝা গেছে খান ইউনিসে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে লড়াই চলছিল। চিকিত্সক ও ফিলিস্তিনি সাংবাদিকদের মতে, বিমানগুলো কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসিরাত শিবিরেও ধারাবাহিক হামলা চালিয়েছে।

ইসরায়েলি বাহিনী প্রধান দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আরও অগ্রগতির জন্য ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ডিসেম্বরের শুরুতে তারা শহরটির কিছু অংশ দখল করেছিল।

প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, সৈন্যরা হামাসের কমান্ড সেন্টার ও অস্ত্র ডিপোতে পৌঁছেছে। ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, তারা গাজা শহরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাড়ির বেসমেন্টে একটি টানেল কমপ্লেক্স ধ্বংস করেছে।

হামাস অপারেটিভরা ইসরায়েলি শহরে হামলা চালানোর বারো সপ্তাহ চলছে। এ কয়দিনে হামাস যোদ্ধাদের নির্মূল করার নামে গাজার বেশিরভাগ অংশ নষ্ট করে ফেলেছে ইসরায়েলি বাহিনী।

গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই অন্তত একবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং অনেকে পালাচ্ছে। তারা প্রায়ই অস্থায়ী তাঁবুতে বা খোলা মাটিতে টারপলিন ও প্লাস্টিকের ছাউনির নীচে আশ্রয় নেয়।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি হামলায় আরও ১৮৭ ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫০৭ জনে যা গাজার জনসংখ্যার প্রায় ১ শতাংশ। আশপাশের ধ্বংসস্তূপে আরও হাজার হাজার লাশ চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত