আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গতকাল শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে দেশটির বিরুদ্ধে এ মামলা করা হয়। তবে এ অভিযোগ প্রত্যাখান করেছে ইসরায়েল। এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে বাসস।

 

এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল জেনোসাইড কনভেনশন মেনে চলার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে আইসিজে’র কাছে করা আবেদনে উল্লেখ করা হয়েছে। ওই অভিযোগে আরো বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকান্ডে জড়িত রয়েছে ইসরায়েল। গাজার ফিলিস্তিনিদের ধ্বংসের জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট জাতীয় ও জাতিগত উদ্দেশ্য নিয়ে এ কাজ করছে ইসরায়েল।

এদিকে দক্ষিণ আফ্রিকার এ অভিযোগ প্রত্যাখান করেছে ইসরায়েল। এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ইসরায়েল আইসিজে’র কাছে করা দক্ষিণ আফ্রিকার এমন অপবাদ ঘৃণাভরে প্রত্যাখান করে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও হামলা শুরু করে ইসরায়েল। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১৮৭ জন। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজায় আহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত