আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইউক্রেনে ফের হামলা

ইউক্রেনে ফের হামলা

ইউক্রেনে ড্রোন দিয়ে ফের হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। গত দুইদিন আগে ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আজ রোববার ফের দেশটিতে হামলা চালালো রাশিয়া। খবর বিবিসির।

 

প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ ও খারকিভে বিস্ফোরণের রিপোর্ট পাওয়া গেছে। স্থানীয় মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার পর আবাসিক ভবনে আগুন ধরেছে। তবে এ হামলায় হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে গতকাল শনিবার সীমান্তবর্তী শহর বেলগোরদে ইউক্রেন হামলা চালিয়েছে বলে দাবি করে রাশিয়া।. এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। এই হামলার পর রাশিয়া হুঁশিয়ার বার্তা দেয় যে এর জবাব দেওয়া হবে। এরপরেই ইউক্রেনে ফের হামলার খবর এলো।

এর আগে গত শুক্রবার ইউক্রনজুড়ে চালানো রাশিয়ার ব্যাপক হামলায় ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত দেড় শতাধিক। এই হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে উল্লেখ করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৭৬ দিনের মতো চলছে এই যুদ্ধ। এতে উভয়পক্ষে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত