আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ব্রাসেলসে কয়েক হাজার মানুষের বিক্ষোভ

ব্রাসেলসে কয়েক হাজার মানুষের বিক্ষোভ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বেলজিয়ামের কাছ থেকে দৃঢ় পদক্ষেপের দাবিতে প্রায় ৯ হাজার লোক রোববার ব্রাসেলসে বিক্ষোভ মিছিল। পুলিশ একথা জানিয়েছে।

 

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে বেলজিয়ামকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি ন্যায্য সমাধানে পৌঁছাতে কেন্দ্রীয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ইইউ পররাষ্ট্র বিষয়ক পরিষদ সোমবার ব্রাসেলসে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। ইইউ’র ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল-মালিকির সাথে পৃথক আলোচনার আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সাথে বৈঠক করবেন।

রোববারের এই উদ্যোগ বেলজিয়ামের প্রধান এনজিও গুলোসহ সুশীল সমাজ সংস্থাগুলোর একটি বৈচিত্র্যময় জোট শুরু করেছিল। আয়োজকরা যে কোন যুদ্ধাপরাধের বিরুদ্ধে সতর্কতা, বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ, ইহুদি-বিরোধী বা বর্ণবাদের প্রচারের বিরুদ্ধে শান্তির পক্ষে দূতিয়ালি করে।

আয়োজকদের মতে, গত তিন মাসে গাজায় নির্বিচারে ইসরায়েল বোমা হামলা অব্যাহত রাখায় ২৫ হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। প্রায় ১৯ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং নাগরিক অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত