আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ইসরায়েলি বিমান জরুরি অবতরণ করার জ্বালানি না নিয়েই ফিরেতে হলো

ইসরায়েলি বিমান জরুরি অবতরণ করার জ্বালানি না নিয়েই ফিরেতে হলো

জ্বালানি না নিয়েই ফিরে গেছে। ইসরায়েলিদের অভিযোগ, বিমানটিকে জ্বালানি দেননি বিমানবন্দরের কর্মীরা। তবে তুরস্কের ভাষ্য, বিমানটির ক্যাপ্টেন জ্বালানি না নিয়েই ফিরে যান। গত রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 


প্রতিবেদনে বলা হয়েছ, আন্তালিয়ায় জরুরি অবতরণ করা বিমানটি ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এল আল এয়ারলাইনসের। পরে সংস্থাটি এক বিবৃতিতে জানায়, তাদের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি মেডিকেল ইস্যু থাকলেও জ্বালানি দিতে অস্বীকার করেন বিমানবন্দরের কর্মীরা। 

তুরস্কের এমন আচরণে পরে অনেকটা বাধ্য হয়ে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশে যাত্রা করে। সেখান থেকেই জ্বালানি নিয়ে ইসরায়েলে ফেরে বিমানটি। উল্লেখ্য, এই ফ্লাইট পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের উদ্দেশে রওনা করেছিল। 

তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিমানটিতে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। মানবিক দিক বিবেচনায় বিমানটিতে জ্বালানি দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সব ধরনের প্রাসঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ক্যাপ্টেন অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। 


প্রসঙ্গত, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সরব তুরস্ক। উপত্যকাটিতে ইসরায়েলের নির্বিচার হামলা ও অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসের কারণে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এমনকি ইসরায়েলের সঙ্গে চলতি মাসের শুরুর দিকে সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেন তিনি। আঙ্কারার এই সিদ্ধান্তে বেশ ভালো বিপাকে পড়েছে তেল আবিব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত