আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

নেপালে জোট গঠনের ৪ মাস পর ক্ষমতাসীনদের অন্যতম প্রধান শরীক দল

নেপালে জোট গঠনের ৪ মাস পর ক্ষমতাসীনদের অন্যতম প্রধান শরীক দল

নেপালে জোট গঠনের ৪ মাস পর ক্ষমতাসীনদের অন্যতম প্রধান শরীক দল কমিউনিস্ট ইউনিফাইড মার্কসিস্ট লেনিনবাদী (ইউএমএল) পার্টি প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সংকটের মুখোমুখি হয়েছেন তিনি। ইউএমএল পার্টি বলছে, জোটে মনোনীত তাদের ৮ জন মন্ত্রী পদত্যাগ করবেন।


সংশ্লিষ্টরা বলছেন, পার্লামেন্টের দুটি বৃহত্তম দল ইউএমএল এবং বিরোধী নেপালি কংগ্রেস পার্টি একটি নতুন জোট গঠন করবে। দাহালের নেতৃত্বাধীন সরকারের স্থলাভিষিক্ত হবে এই জোট।

ইউএমএলের শীর্ষ নেতা প্রদীপ গাওয়ালি রয়টার্সকে বলেন, নেপালের স্থিতিশীলতার জন্য নতুন এই জোট।

২০০৮ সালে নেপাল প্রজাতন্ত্র হওয়ার পর থেকে ২৩৯ বছরের রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে। এরপর দীর্ঘদিন ধরে দেশটি উপদলীয় লড়াই এবং রাজনীতিবিদদের অহংবোধে জর্জরিত, যা স্থিতিশীল সরকার গঠনে বাধার কারণ।

 

সাবেক মাওবাদী বিদ্রোহের প্রধান ৬৯ বছর বয়সী পুষ্প কামাল দাহাল ২০২২ সালে পার্লামেন্ট নির্বাচনের পর থেকে জোটে তিনবার মিত্র পরিবর্তন করেছেন।

এ অবস্থায় তার দল জানিয়েছে, দাহাল পদত্যাগ করবেন না। তবে ৩০ দিনের মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হবেন।

অপরদিকে নেপালি কংগ্রেস পার্টির মুখপাত্র প্রকাশ শরণ মাহাত বলেন, ইউএমএল প্রধান কেপি শর্মা ওলি এবং নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা ২০২৭ সালের নভেম্বরে পরবর্তী নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগি করে নেবেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত