আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে পড়েছে এশিয়ার তিন দল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে পড়েছে এশিয়ার তিন দল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে পড়েছে এশিয়ার তিন দল বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। প্রস্তাবিত সূচি অনুযায়ী, গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।


অংশগ্রহণকারী সব দেশ আইসিসির কাছে খসড়া এই গ্রুপ নিয়ে তাদের সমর্থন জানিয়েছে। বাকি আছে ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের সরকারের সঙ্গে আলোচনার পর টুর্নামেন্টের বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করবে। 


আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের সাত মাস আগেই জানা গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান কবে মাঠে নামছে। 


আইসিসির একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ভারতের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জমা দিয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখনও অনুমোদন দেয়নি। 

আইসিসির একজন সদস্য জানিয়েছেন, পিসিবি ১৫ ম্যাচের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া জমা দিয়েছে। সাতটি খেলা লাহোরে, তিনটি করাচিতে আর পাঁচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত