আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

অশ্বত্থামা লুকে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন

অশ্বত্থামা লুকে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর থেকে আলোচনায় রয়েছেন। ৮১ বছর বয়সেও অমিতাভ পর্দায় অশ্বত্থামা লুকে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। অথচ এই মেকআপ নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। কয়েক ঘণ্টা এক টানা বসে থেকে এই মেকআপ নিয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অমিতাভের অশ্বত্থামা লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং। 

এসময় ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কল্কির পুরো টিমকে শুভেচ্ছা। বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে এই ছবি। তা দেখে বোঝা যাচ্ছে, কল্কি গোটা বিশ্বে রেকর্ড করবে।’ 

তিনি আরও লিখেছেন, ‘আশা করি অমিতাভ স্যারের এই লুক সকলের পছন্দ হয়েছে। এখানে সেই লুক তৈরির কয়েক ঝলকই রইল আপনাদের জন্য। বড় পর্দায় পারফেক্ট অশ্বত্থমা হয়ে উঠতে প্রতিদিন সেটে তিন থেকে চার ঘণ্টা মেকআপ করতে হত অমিতাভকে।’

ছবিতে অভিনেতাকে ধৈর্য সহকারে মেকআপ নিচ্ছেন। মরুভূমির টোন সহ পোশাক পরিধান করতে দেখা যায়। প্রস্থেটিক্স ব্যবহার করে বচ্চনের চেহারা আরও উন্নত হয়েছিল। তার লম্বা সাদা চুল এবং লম্বা দাড়ি এবং কপালে তিলক বেশ নজরে এসেছে। 

নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি’-তে অমিতাভ বচ্চন ছাড়াও কমল হাসান, দীপিকা পাডুকোন অভিনয় করেছেন। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত