আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি: পদত্যাগ করলেন ফাতিমা

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি: পদত্যাগ করলেন ফাতিমা

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সিনেটর ফাতিমা পেম্যান। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার গ্রিন পার্টির প্রস্তাবকে সমর্থন করায় তাকে দল থেকে বরখাস্ত করা হয়। এরপর তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। খবর আল জাজিরার।


বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, “আমি কোনো যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে পালিয়ে আসা উদ্বাস্তু নই যে নিরাপরাধ মানুষের উপর নৃশংসতা দেখে চুপ থাকব। আমি এ দেশের নাগরিক। তাই আমি আমার মত প্রকাশে স্বাধীন।”

ভোটের আগে তিনি আল-জাজিরার জন্য একটি মতামত নিবন্ধ লেখেন। সেখানে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে নৈতিক বাধ্যতামূলক কাজ হিসেবে বর্ণনা করেছেন।
পেম্যান যখন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়ে পদমর্যাদা হারিয়েছেন, তখন তিনি একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, যারা ফিলিস্তিনকে অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

পেম্যান বলেন, আমি পশ্চিম অস্ট্রেলিয়ানদের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেছি। তারা আমাকে হাল না ছাড়তে বলেছে। আমি লেবার পার্টির মূল মূল্যবোধ নিয়ে কাজ করছি যা সমতা, ন্যায়বিচার, নায্যতা এবং কণ্ঠহীন ও নিপীড়িতদের সমর্থনে কাজ করে থাকে।


অবশ্য তিনি অস্ট্রেলিয়ান সিনেটে স্বতন্ত্র হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালে পেম্যান অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটর হিসেবে পার্লামেন্টে বসেন। ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে সমর্থন যোগাতে লেবার পার্টির একমাত্র সদস্য পেম্যান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত