আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মিসরের নতুন শিক্ষামন্ত্রীর পিএইচডি ডিগ্রিটি ভুয়া

মিসরের নতুন শিক্ষামন্ত্রীর পিএইচডি ডিগ্রিটি ভুয়া

মিসরের নতুন শিক্ষামন্ত্রী মোহাম্মদ আব্দেল লতিফের পিএইচডি ডিগ্রিটি ভুয়া বলে জানিয়েছেন এক সাংবাদিক ও অনলাইন ফ্যাক্টচেকার। তার পিএইচডি ডিগ্রি অর্জনের বিষয়টি সরকারি ওয়েবসাইটে দেওয়া আছে। সেটি বিশ্লেষণ করার পর ডিগ্রিটি ভুয়া হিসেবে প্রতীয়মান হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।


গত বুধবার মিসরের নতুন সরকার শপথ গ্রহণ করে। এই সরকারে প্রধানমন্ত্রীর পদ বাদে বাকি সব মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়। আর এই পরিবর্তনের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান মোহাম্মদ আব্দেল লতিফ।


সরকারি ওয়েবসাইট এবং মিসরের অন্যান্য সংবাদমাধ্যমে আব্দেল লতিফের জীবন বৃত্তান্ত (সিভি) প্রকাশ করা হয়েছে। এই সিভিতে উল্লেখ করা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্র থেকে দুটি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন। যার মধ্যে কার্ডিফ সিটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক লরেন্স বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছেন।

কিন্তু মিসরীয় সাংবাদিক এবং ফ্যাক্টচেকার হোসেম এল-হেন্দি খুঁজে বের করেছেন, কার্ডিফ সিটি বিশ্ববিদ্যালয় নামক যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী আব্দেল লতিফ পিএইচডি করার তথ্য জানিয়েছেন সেটি একটি ‘ভুয়া বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নেই এবং এটি ভুয়া কাগজপত্র এবং সনদপত্র প্রদান করে থাকে এবং এটি যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়েরও কোনো অংশ নয়।’


এমনটি এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ক্যাম্পাসের যে ছবি দেওয়া আছে এটি আসলে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের গ্রেট কোর্টের।

নতুন শিক্ষামন্ত্রীর ভুয়া পিএইচডি ডিগ্রির বিষয়টি প্রকাশের পর এ নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছে। অনেকে তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত