আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

পাকিস্তানে ‘র’ এর এজেন্ট গ্রেফতার

পাকিস্তানে ‘র’ এর এজেন্ট গ্রেফতার

ছবিঃ এলএবাংলাটাইমস

পাকিস্তানের করাচিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (‘র’) সন্দেহভাজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৭ অক্টোবর) অবৈধ অস্ত্র ও বিস্ফোরক রাখার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৯ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানের বিশেষ তদন্ত ইউনিট (এসআইইউ) করাচির মৌরিপুর এলাকা থেকে মোহাম্মদ সেলিম নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে। এসআইইউয়ের দাবি, সেলিম ‘র’ এর জন্য কাজ করেন।

এসআইইউ আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি করাচিতে ‘র’এর হয়ে কাজ করছিলেন। তার বিরুদ্ধে সংবেদনশীল তথ্য সংগ্রহ করার পাশাপাশি নাশকতামূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী এবং বিস্ফোরক পদার্থ আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারের সময় সেলিমের কাছ থেকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআইইউ।

মঙ্গলবার, মামলার তদন্তকারী কর্মকর্তা সন্দেহভাজনকে ‘র’ এর এজেন্টকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে বিচারকের কাছে আবেদন জানান, তবে আদালত তাকে দুই দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

এসআইইউ কর্মকর্তারা জানিয়েছেন, তাদের চালানো অভিযানের বিভিন্ন বিভাগ থেকে হ্যান্ড গ্রেনেড, একটি রকেট লঞ্চার, ৯ এমএম পিস্তল ও বেশ কয়েকটি জাল সার্ভিস কার্ড জব্দ করা হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তিকে বিভিন্ন নামে একাধিক পাসপোর্ট ও পরিচয়পত্র বহন করতেন বলেও জানিয়েছে এসআইইউ। এছাড়া সন্দেহভাজন ব্যক্তি নেপাল হয়ে বেশ কয়েকবার ভারতে যাওয়ার বিষয়ে প্রমাণ ও নথি পাওয়া গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত