আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের চাপে হামাস নেতাদের কাতার ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের চাপে হামাস নেতাদের কাতার ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের 'চাপে' কাতার এক সপ্তাহ আগে হামাসকে বলে দিয়েছে, দোহায় তাদের কূটনৈতিক অফিস বন্ধ করতে হবে। এমনই খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।


রিপোর্ট বলছে, মার্কিন কর্মকর্তারা প্রায় দুই সপ্তাহ আগে কাতারকে বলেছিল, তাদের রাজধানীতে হামাসকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।


সূত্রের বরাতে সিএনএন বলছে, এতে কাতার রাজি হয় এবং প্রায় এক সপ্তাহ আগে হামাসকে দেশ ছাড়ার নোটিশও দেয়।

সিরিয়ার গৃহযুদ্ধের মধ্যে দামেস্ক থেকে হামাসের সদর দপ্তর সরিয়ে নেওয়ার পর ২০১২ সাল থেকে সংগঠনটির কর্মকর্তাদের আশ্রয় দিয়ে আসছে কাতার।


বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী, যারা আমেরিকানদের হত্যা করেছে এবং আমেরিকানদের জিম্মি করে রেখেছে। জিম্মিদের মুক্তির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করার পর এর নেতাদের আর কোনো আমেরিকান অংশীদারের রাজধানীতে স্বাগত জানানো উচিত নয়।

এদিকে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দোহা থেকে হামাস কর্মকর্তাদের বহিষ্কারে কাতারের সম্মত হওয়ার খবর 'ভিত্তিহীন' এবং এটি একটি 'চাপ প্রয়োগের কৌশল'।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতার হামাসকে দোহা থেকে বিতাড়িত করতে রাজি হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তার কোনো ভিত্তি নেই। এটি নিছক চাপ প্রয়োগের কৌশল।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি নিশ্চিত করার চেষ্টায় গত এক বছর ধরে কাতার একটি বড় খেলোয়াড় ছিল। কারণ হামাসের সিনিয়র সদস্যরা দোহায়। এ কারণে কাতারের রাজধানীতে এসব ইস্যুতে বড় ধরনের আলোচনা হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে মার্কিন বিচার বিভাগ ইসরায়েলে ৭ অক্টোবরের হামলার জন্য হামাসের কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযুক্তদের মধ্যে একজন খালেদ মেশাল কাতারে থাকেন বলে ধারণা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত