আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ওশানগেটের মরণযাত্রা: ত্রুটিপূর্ণ নকশা ও নজরদারি এড়ানোর অভিযোগ

ওশানগেটের মরণযাত্রা: ত্রুটিপূর্ণ নকশা ও নজরদারি এড়ানোর অভিযোগ

বিধ্বস্ত টাইটান সাবমেরিন নিয়ে দুই বছরব্যাপী তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। মঙ্গলবার প্রকাশিত ৩৩৫ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিনটি মারাত্মক ত্রুটিপূর্ণভাবে নকশা করা হয়েছিল, আর নির্মাতা প্রতিষ্ঠান ওশানগেট তা ইচ্ছাকৃতভাবে গোপন রেখেছিল।


প্রতিবেদন অনুসারে, কার্বন ফাইবার দিয়ে তৈরি নকশা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু বারবার যান্ত্রিক সমস্যা সত্ত্বেও প্রতিষ্ঠানটি সাবমেরিন চালানো বন্ধ করেনি। বরং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা কর্মীদের হুমকি দেওয়া হতো চাকরি হারানোর। তদন্তে আরও উঠে আসে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজর এড়াতে ওশানগেট পরিকল্পিতভাবে বৈজ্ঞানিক ভাবমূর্তি ব্যবহার করেছে।


যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ২০২৩ সালের জুনে আটলান্টিক মহাসাগরের ৩ হাজার ৩০০ মিটার গভীরে ডুবে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে বিস্ফোরিত হয় টাইটান সাবমেরিন। এতে থাকা পাঁচজন যাত্রী নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন ওশানগেটের প্রধান নির্বাহী স্টকটন রাশ, ব্রিটিশ ধনকুবের ও অভিযাত্রী হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তাঁর ১৯ বছর বয়সী ছেলে সুলেমান এবং ফরাসি ডুবুরি ও টাইটানিক বিশেষজ্ঞ পল-হেনরি নার্জিওলেট।

তদন্তে দেখা গেছে, ২০২২ সালের এক ডাইভেই সাবমেরিনে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, যা ছিল কাঠামোগত ভাঙনের সূচনা। কোস্ট গার্ডের কর্মকর্তারা বলছেন, ওই সময় থেকেই প্রতিটি ডাইভ ছিল জীবনের ঝুঁকিপূর্ণ।


এই তদন্ত প্রতিবেদন গভীর সমুদ্র অভিযানে নিরাপত্তা, জবাবদিহি এবং নীতিগত তদারকি নিয়ে গভীর প্রশ্ন তুলে দিয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত