আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

পাকিস্তানের অভিযানে ১৪ জনের মৃত্যু, ভারতীয়-প্রক্সি সংগঠনের সঙ্গে সম্পর্কের অভিযোগ

পাকিস্তানের অভিযানে ১৪ জনের মৃত্যু, ভারতীয়-প্রক্সি সংগঠনের সঙ্গে সম্পর্কের অভিযোগ


পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের খুজদারের জেহরি এলাকায় অভিযান চালিয়ে 'ভারতীয়-প্রক্সি' ফিতনা আল-হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ১৪ জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ এ খবর জানিয়েছে।


সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে আরও ২০ জন আহত হয়েছে। ফিতনা আল-হিন্দুস্তানের অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনী সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।


পাকিস্তানের আইএসপিআর বলছে, 'অভিযান চলাকালীন সেনারা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আক্রমণ করে। তীব্র গোলাগুলি হয় এবং সাত জন ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়।'

ইসলামাবাদভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সবশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে পাকিস্তানে সামগ্রিক সহিংসতা ৪৬% বৃদ্ধি পেয়েছে।


গত তিন মাসে দেশটিতে মোট ৩২৯টি সহিংসতার ঘটনায় কমপক্ষে ৯০১ জন নিহত এবং ৫৯৯ জন আহত হয়েছে। এদের মধ্যে বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী এবং সন্ত্রাসীরাও রয়েছে।

খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান - উভয়ই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়। পাকিস্তানে সহিংস ঘটনাগুলোর বেশিরভাগই এই দুই প্রদেশে ঘটে থেকে, বিশেষ করে সন্ত্রাসী হামলা - দেশটির মোট সহিংসতার ৯৬% এরও বেশি।

খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল, সহিংসতাজনিত মোট মৃত্যুর প্রায় ৭১% এখানে। এরপর বেলুচিস্তান,যেখানে ২৫% এরও বেশি মৃত্যু ঘটেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত