আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

গাজায় ইসরায়েলের হামলায় ৭ জন নিহত, ট্রাম্পের হুঁশিয়ারিকে অগ্রাহ্য করা হয়েছে

গাজায় ইসরায়েলের হামলায় ৭ জন নিহত, ট্রাম্পের হুঁশিয়ারিকে অগ্রাহ্য করা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বানের পরেও ইসরায়েল গাজা উপত্যকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়েছে। হামাস একটি চুক্তিতে আংশিক সম্মত হওয়ার পর এই ঘটনা ঘটল। 

শনিবার (৪ অক্টোবর) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছে, এসব হামলায় ভোর থেকে উপত্যকাজুড়ে কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 


সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ সংস্থা এএফপিকে বলেন, 'এটি একটি অত্যন্ত সহিংস রাত ছিল, যে সময় ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজা সিটি এবং উপত্যকার অন্যান্য এলাকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।'

মাহমুদ বাসাল আরও জানান, রাতভর বোমা হামলায় গাজায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের তুফাহ পাড়ার একটি বাড়িতে হামলায় তারা চারজন নিহত এবং বেশ কয়েকজন আহতের খবর পেয়েছে। 


এছাড়া, খান ইউনিসের গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের জন্য একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়েছে এবং অন্তত আটজন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত