আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

তালেবান আমেরিকার সৃষ্টি: মুশাররফ

তালেবান আমেরিকার সৃষ্টি: মুশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ বলেছেন, “তালেবান সৃষ্টির জন্য পাশ্চাত্য ও আমেরিকা দায়ী। আমেরিকার ভুল নীতির দায় পাকিস্তান ভোগ করছে।”বৃহস্পতিবার করাচিতে যুব সংসদের কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।পারভেজ মুশাররফ বলেন, “আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া ইসলামাবাদের জন্য ভুল ছিল।”তিনি অভিযোগ করেন, আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার করার পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গেছে।পারভেজ মুশাররফ বলেন, “আমেরিকার ভুল নীতির কারণে পাকিস্তানকে ১৯৭৯ সালে একইসঙ্গে দুটি ফ্রন্টে লড়াই করতে হয়েছে যার কারণে ইসলামাবাদকে তার সেনা বাড়াতে হয়েছে। তবে, পাকিস্তানকে অস্থিতিশীল করার তৎপরতা শুরু হয়েছিল ৫০ ও ৬০ এর দশকে।”জেনারেল মুশাররফ বলেন, “কেউ কেউ বলে থাকে তালেবানরা আমাদের সন্তান এবং পাকিস্তানই তাদেরকে সৃষ্টি করেছে; কিন্তু তা সত্য নয়।”তিনি বলেন, “১৯৭৯ সালে মুজাহিদিনদেরকে আফগানিস্তানে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হয়েছে কিন্তু রুশ সেনাদের পরাজয়ের পর তাদেরকে সেভাবে দেখাশুনা করা হয়নি।”পারভেজ মুশাররফ বলেন, “পাকিস্তানে সেনাবাহিনীর একটা সাংবিধানিক দায়িত্ব রয়েছে এবং রাজনৈতিক দলগুলো পাকিস্তানি জাতির স্বার্থে ভালো সিদ্ধান্ত নেয় না।” গণতান্ত্রিক সরকারগুলো কখনো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন।–ডন।

শেয়ার করুন

পাঠকের মতামত