আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ভারতে মিথ্যা লোভ দেখিয়ে ২০০ মুসলমানকে হিন্দুতে ধর্মান্তরিত

ভারতে মিথ্যা লোভ দেখিয়ে ২০০ মুসলমানকে হিন্দুতে ধর্মান্তরিত


ভারতে দুই শতাধিক মুসলমানকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। সোমবার আগ্রায় ‘ধর্ম জাগরণ সমবায় বিভাগ’ এ ধর্মান্তরকরণ অনুষ্ঠানের আয়োজন করে। এটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শাখা সংগঠন। ‘পুরখন কি ঘর বাপসি’ শিরোনামের এ অনুষ্ঠানে ৫৭টি মুসলিম পরিবারের ২০০ জনের বেশি সদস্যকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়। আরএসএসের বিভাগীয় প্রধান রাজেশ্বর সিং বলেন, ‘মধুয়ানগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই শতাধিক মুসলিম হিন্দুধর্মে ধর্মান্তরিত হয়েছে।’ অনুষ্ঠানের আয়োজকেরা জানান, ‘ধর্মান্তরিত নতুন হিন্দুদের শিগগির নতুন নাম রাখা হবে।’ ক্রিস্টমাসের আগে আরো মুসলমানকে ধর্মান্তরিত করা হবে জানিয়ে রাজেশ্বর সিংহ বলেন, ‘এই ক্রিস্টমাসের মধ্যে আলীগড়ে আরো পাঁচ হাজার মুসলমান ও খ্রিষ্টানকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হবে।’

তিনি জানান, ‘আলীগড়ের মহেশ্বরী কলেজে এ বিশাল ধর্মান্তরকরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।’ কেউ এটা বন্ধ করতে পারবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন সিংহ। অনুষ্ঠানে পুরোহিতেরা মন্ত্র পড়েন, আর ধর্মান্তরিত মুসলমানেরা মূর্তির পা ধুয়ে দিয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়। এরপর তাদের কপালে সিন্দুর পরিয়ে দেয়া হয় এবং প্রসাদ খেতে দেয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে আরএসএস ও বজরং দলের কর্মীর নতুন হিন্দুদের একটা মন্ত্র শিখিয়ে দেন এবং সারাদিন তা জপার নির্দেশনা দেয়। এরপর নতুনদের ভোটার হওয়ার এবং অন্যান্য সুবিধার জন্য একটি তালিকা করে সংগঠনগুলো।

শেয়ার করুন

পাঠকের মতামত